1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবি কয়া সীমান্তে মাদক সহ মহিলা আটক -১ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

পাঁচবিবি কয়া সীমান্তে মাদক সহ মহিলা আটক -১

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধি :

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী কয়া গ্রামের চিহ্নিত মাদক সম্রাট খোরশেদ হোসেনের বাড়ি তল্লাশি করে মাদক ও মাদক ব্যবসার টাকা উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যদের উপস্থিতি বুঝতে পেয়ে খোরশেদ সুকৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ সালাহ্ উদ্দিনের নেতৃত্বে দীর্ঘদিনের মাদক ব্যবসায়ী খোরশেদের বাড়ি তল্লাশি চালিয়ে ফেন্সিডিল ৭ বোতল, ফেয়ারডিল ৫৪ বোতল ও মাদক বিক্রয়ের সাড়ে ৩০’হাজার টাকা উদ্ধার করা হয়। অবৈধভাবে বাড়িতে মাদক রাখার অপরাধে এসময় খোরশেদের স্ত্রী ফিরোজা বেগমকে (৪৯) আটক করে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব শাকিল আহম্মেদ বলেন, গতকাল শনিবার পাঁচবিবির কয়া গ্রামের খোরশেদের বাড়ি অভিযান চালিয়ে মাদক সহ ফিরোজা নামের এক মহিলাকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয় বলেও জানান তিনি।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নিয়ামুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park