1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন বিএনপি সভাপতি সাইফুল ইসলাম ডালিম। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন বিএনপি সভাপতি সাইফুল ইসলাম ডালিম।

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২৫ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম। মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় তিনি হাসপাতালটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। পাশাপাশি হাসপাতালের সার্বিক সেবার মান, অবকাঠামোগত অবস্থা ও বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে অবগত হন।

এসময় তিনি দায়িত্বরত চিকিৎসক ডা. তরুণ কুমার পালের সঙ্গে হাসপাতালের জনবল সংকট, চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেন। হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের আশ্বাস দেন।
উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হবে।”
হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল বলেন, “জনবল সংকট থাকা সত্ত্বেও আমরা কোনো রোগীকে বিনা চিকিৎসায় ফিরিয়ে দিই না। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা বৃদ্ধি ও প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হলে এলাকার মানুষ আরও উন্নত স্বাস্থ্যসেবা পাবে এবং রোগীদের ভোগান্তি অনেকাংশে কমে যাবে।

পরিদর্শনকালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল এবং পৌর ছাত্রদলের সভাপতি রাব্বিউর ইসলাম রকিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park