1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবি উপজেলা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

পাঁচবিবি উপজেলা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ বার পঠিত

 

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বিএনপির আয়োজনে পাঁচবিবি পাঁচমাথাতে বিকাল ৫ টায় ৩ সেপ্টেম্বর মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম সভাপতি পাঁচবিবি উপজেলা বিএনপি।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট এক আসনের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক এমপি মুরহুম মোজাহার আলীর পুত্র জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মাসুদ রানা প্রধান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হান্নান চৌধুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,আবুল হাসনাত মন্ডল হেলাল আহবায়ক পৌর বিএনপি, আ,স,ম আরেফিন চৌধুরী আবু চেয়ারম্যান আটাপুর ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক পাঁচবিবি উপজেলা বিএনপি, জিয়াউল ফেরদৌস রাইট যুগ্ন আহ্বায়ক পৌর বিএনপি, নাজমুল ইসলাম চেয়ারম্যান বাগজানা ইউনিয়ন ও সভাপতি বাগজানা ইউনিয়ন বিএনপি, রেজাউল মাষ্টার সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি, আহসান হাবিব সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক পৌর বিএনপি, রাহিদ হোসেন পাঁচবিবি উপজেলা কৃষকদলের আহবায়ক, সাবেক ছাত্রনেতা আবু তাহের, মামুন দেওয়ান পাঁচবিবি উপজেলা কৃষকদলের সদস্য সচিব, আল আশিক ছাত্রনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়, মামুন উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক, নয়ন প্রধান যুবনেতা, সাইফুল ইসলাম পিন্টু সাবেক সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি, নুরুজ্জামান মন্ডল আহবায়ক উপজেলা সেচ্ছাসেবক দল, হাসানুর রহমান রাব্বি আহবায়ক পৌর সেচ্ছাসেবকদল,আওরঙ্গজেব আমিন সভাপতি উপজেলা জিয়া পরিষদ, নিলুফা সভাপতি পৌর মহিলাদল, গুলসান আরা গেলিন সাধারণ সম্পাদিকা পৌর মহিলাদল,রেজিয়া পারভীন সাধারণ সম্পাদিকা উপজেলা মহিলাদল সহ অনেকেই।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এখনও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চলছে থেমে নেয় আপনারা সজাগ থাকবেন যেকোন সময় ডাক আসলে আপনাদেরকে আন্দোলনের জন্য মাঠে নেমে আসতে হবে।আগামী নির্বাচনে আমি বিএনপি থেকে মনোনয়ন পাব ইনশাআল্লাহ এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে জয়পুরহাট এক আসনের মানুষের উন্নয়নে কাজ করব।আমার বিরুদ্ধে অনেকেই ষড়যন্ত্রে লিপ্ত আছে আমি যেন বিএনপি থেকে জয়পুরহাট এক আসনে মনোনয়ন না পাই তবে আমি সকল চক্রান্ত ভেদ করে জনাব তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আপনাদের দোয়ায় আমি মনোনয়ন পাব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park