1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাঁচবিবি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত।

ইদ্রিস আলী, পাঁচবিবিে উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৯১ বার পঠিত

 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
৫ এপ্রিল সোমবার সন্ধ্যায় পাঁচবিবি ইমরত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ শপধ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও পাঁচবিবি বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার এ কে এম মঞ্জুর হোসেন পলাশ, মামুনুর রশিদ মামুন, আদম আলী, মামুনুর রশিদ বাবু, রশিদ প্নমুখ।
শপথ গ্রহণ শেষে নব নির্বাচিত কমিটির সদস্যরা দায়িত্ব নেওয়ার পর ফুল দিয়ে বরণ করে নেন শ্রমিকরা।
উল্লেখ্য যে, গত ১৯ এপ্রিল ত্রি বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোস্তাফিজুর রহমান মোস্তাক ও সাধারণ সম্পাদক পদে জালাল উদ্দিন, সাংগাঠনিক সম্পাদক পদে আব্দুস ছালাম বিশু, কোষাধ্যক্ষ পদে আঃ আলিম, দপ্তর সম্পাদক পদে দেলোয়ার হোসেন নির্বাচিত হোন। অপরদিকে সহ- সভাপতি পদে মনোয়ার হোসেন ও আব্দুল লতিফ, সহ-সাধারন সম্পাদক পদে সুমন হোসেন ও আব্দুল আলিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নুর ছালাম, ধর্ম ও সমাজ কল্যান সম্পাদক আইনুল ইসলাম, প্রচার সম্পাদক পদে নজরুল ইসলাম, এবং কার্যনির্বাহী সদস্য পদে শাকিল হোসেন, জিয়াউর রহমান, আবু মুছা, আব্দুল হক ও রুবেল মাহাতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park