1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবির বালিঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী মশিউর রহমান বাবু। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

পাঁচবিবির বালিঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী মশিউর রহমান বাবু।

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৫৫ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৪নং বালিঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৯নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বালিঘাটা বহুমুখী সমবায় সমিতির সাবেক সদস্য মশিউর রহমান বাবু।
তিনি বলেন, দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি হয়ে এলাকার মানুষের সেবা ও জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করতে চান। এ জন্য তিনি ওয়ার্ডবাসীর দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেন।

মশিউর রহমান বাবু আরও বলেন, নির্বাচিত হলে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, চুরি-ছিনতাই দমন, রাস্তা-ঘাট ও ড্রেন নির্মাণ, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং এলাকার সার্বিক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে একজন সৎ, জবাবদিহিমূলক ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন। তাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডবাসীর সার্বিক সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park