1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে ১০ হাজার পরিবার পেল স্বল্পমূল্যে চাল - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পলিটেকনিকে রেকর্ডসংখ্যক ভর্তি আবেদন, ৪০ হাজার আসনের বিপরীতে ফরম তুলেছেন ৮০ হাজার শিক্ষার্থী দুর্গাপুরে খিঁচুনিতে কাতর ৩ বছরের রায়হানা,চিকিৎসায় ডেপুটি স্পিকারের সহায়তা চান পরিবার দেবীগঞ্জে কর্মসূচিতে যাওয়ার পথে যুবলীগ নেতাসহ আটক ৪ সেন্টমার্টিনে নিম্ন আয়ের পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ ​বেলকুচিতে ১১ দলীয় জোটের লং মার্চ উপলক্ষে ইউএনও ও থানায় জামায়াতের অনুলিপি প্রদান সফাত উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হলেন শিক্ষানুরাগী আনছার আলম কোরেশী। জমিতে স্প্রে করতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু পাবনায় ডিবি পুলিশের নতুন ওসি হিসেবে আব্দুস ছালামের দায়িত্ব গ্রহণ, অপরাধ দমনে জোরদারের প্রত্যাশা উল্লাপাড়ায় যুবলীগ নেতা সাইফুল ইসলাম রতন গ্রেপ্তার

পাঁচবিবিতে ১০ হাজার পরিবার পেল স্বল্পমূল্যে চাল

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

স্বল্পমূল্যে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ১০ হাজার ২২৪টি দরিদ্র ও অসহায় পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হচ্ছে। প্রতিটি পরিবারকে মাসে ৩০ কেজি করে চাল সরবরাহ করা হচ্ছে।

উপজেলার ১৬টি বিক্রয় কেন্দ্রে একযোগে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালী বাগ মোড়ে চাল বিতরণ করা হয়।

খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার আব্দুর রশিদ মন্ডলের পক্ষে অনুমতিক্রমে সুলতান মাহমুদ উপকারভোগী দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করেন। এ সময় স্থানীয় বিএনপি নেতা কেরামত হোসেন ও যুবদল নেতা কারিমুল হোসেন উপস্থিত ছিলেন।

পাঁচবিবি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অহিদুল ইসলাম জানান, উপজেলার ১৬টি পয়েন্টে মোট ১০ হাজার ২২৪টি পরিবারের মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করা হচ্ছে। কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম যাতে না হয়, সে জন্য প্রতিটি বিতরণ কেন্দ্রে একজন করে ট্যাগ অফিসার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকেও বিতরণ কেন্দ্রগুলো নিয়মিত পরিদর্শন করা হচ্ছে।
চাল নিতে আসা উপকারভোগীরা জানান, বাজারের তুলনায় অনেক কম দামে চাল পাওয়ায় স্বল্প আয়ের পরিবারগুলো বেশ উপকৃত হচ্ছে। এ কর্মসূচি তাদের খাদ্য ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park