1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে মত বিনিময় সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

পাঁচবিবিতে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে মত বিনিময় সভা

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮’টি ইউনিয়ন ও পৌরসভায় বসবাসরত সকল সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ সকালে পাঁচবিবি পৌর কমিউনিটি সেন্টারের উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল কুমার রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাট-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী মাসুদ রানা প্রধান মতবিনিময় সভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বী লোকজনের সঙ্গে কথা বলেন। এসময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সংগ্রামী আহবায়ক ছাত্রনেতা গোলজার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম-আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, আবু তাহের, সাবেক পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক প্রভাষক আহসান হাবীব, বাংলাদেশ পুজা উদযাপন কমিটি উপজেলা শাখার সভাপতি বাবু পরমেশ্বর মাহাতো, সম্পাদক জীবনকৃষ্ণ সরকার বাপ্পী, জেলা কৃষকদলের সদস্য সচিব কাজী মঞ্জুরে মওলা পলাশ, জেলা যুবদল নেতা আনিছুর রহমান আনিছ, নয়ন প্রধান, মাহমুদ হোসেন মামুন, ছাব্বির হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ূন কবীর, সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি,ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বারোয়ারী কেন্দ্রীয় মন্দির কমিটির দপ্তর সম্পাদক বাবু সুনীল কুন্ডু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park