1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে শিশুকে নিয়ে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করলেন মা - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

পাঁচবিবিতে শিশুকে নিয়ে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করলেন মা

ইদ্রিস আলী: (পাঁচবিবি উপজেলা প্রতিনিধি)
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১২২ বার পঠিত

ইদ্রিস আলী: (পাঁচবিবি উপজেলা প্রতিনিধি)

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় চার বছরের এক শিশু সন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন মা। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজলার বাগজানা রেলগেটের পাশে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের মুনিরুজ্জামান ইসলামের স্ত্রী সাহানাজ বেগম (২৫) ও তাঁর শিশু সন্তান সিফাত (৪)।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় শান্তাহার রেলওয়ে থানা পুলিশ (জিআরপি) অবগত করা হয়েছে। উনারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬ টার দিকে বাগজানা রেলগেট থেকে দক্ষিণে প্রায় ৩শ গজ দূরে চার বছরের শিশুটিকে নিয়ে তাঁর মা রেললাইনের উপর অপেক্ষা করছিলেন। এরপর সন্ধ্যা ৬ টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে শিশুটিকে নিয়ে তাঁর মা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এসময় স্থানীয়রা উদ্ধারের জন্য ছুঁটে আসেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পাঁচবিবি থানা পুলিশ উপস্থিত হন। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park