1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে মেয়র প্রার্থী শামীম মন্ডলের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাঁচবিবিতে মেয়র প্রার্থী শামীম মন্ডলের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৩০ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদপ্রার্থী ও জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শামীম মন্ডলের উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হঠাৎপাড়া এলাকায় আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড কৃষকদলের সভাপতি আব্দুল মজিদ।

বৈঠকে এলাকার সর্বস্তরের নারী-পুরুষ ও সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র পদপ্রার্থী মো. শামীম মন্ডল বলেন, “আপনাদের দোয়া ও সহযোগিতায় আমি যদি মেয়র নির্বাচিত হতে পারি, তাহলে সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে থাকব। আমাকে শুধু মেয়র হিসেবে নয়, আপনাদের একজন সেবক হিসেবে ভাববেন। জনগণের সেবাই হবে আমার প্রধান দায়িত্ব।”

তিনি আরও বলেন, আগামী পৌর নির্বাচনে জনগণের প্রত্যাশা ও পৌর এলাকার বিভিন্ন সমস্যা সমাধানকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন।

স্থানীয়রা জানান, তরুণ এ নেতার সেবামূলক মানসিকতা ও বিনয়ী আচরণ ইতোমধ্যে এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। বৈঠক শেষে উপস্থিত ভোটাররা তার জন্য দোয়া ও সমর্থন ব্যক্ত করেন।

পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুল হুদা দুলাল, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, ছাত্রনেতা আল আমিন মন্ডল, হারুনুর রশিদ, পৌর ছাত্রদলের নেতা মোরছালিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park