1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানবন্ধন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাঁচবিবিতে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানবন্ধন।

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩৬ বার পঠিত

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি কর্তৃক হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে
আটাপাড়া রেলগেটে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১১’টার আটাপাড়া রেলগেটে মামলা প্রত্যাহার সহ নিরাপরাধ দোকানদারের মুক্তির দাবিতে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে আটাপাড়া রেলগেট দোকান মালিক ও বাজার কমিটি।

মানববন্ধনে অংশ নেওয়া একাধিক ব্যক্তি বলেন, গত ৮’ই মে আটাপাড়া বিজিবি ক্যাম্পের হাবিলদার আ: রশীদ ঔষধ ক্রয় করতে আসেন আব্দুল হাকিমের দোকানে। তিনি ঔষধের দাম কম দিতে চাইলে হাকিমের ছেলে আবু ইউসুফ ছাব্বির বিক্রয় করতে অস্বীকৃতি জানায়। বিজিবি সদস্য ক্ষিপ্ত হয়ে তোমাকে দেখে নিব বলে চলে যায়। পরদিন রাত সাড়ে ১০’টায় বাবা ছেলে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় বিজিবি আমাদের পথরোধ করে। এসময় বিজিবি নিজের পকেট থেকে নেশার ইনজেকশন বের করে বলে পাইছি। হাকিম বলেন, আমাকে ও ছেলেকে আটাপাড়া ক্যাম্পে ধরে নিয়ে যায়, আমাকে ছেড়ে দিলেও ছেলেকে গাড়িতে করে জয়পুরহাট নিয়ে যায়। পরদিন মাদক মামলায় ছেলেকে জেল হাজতে পাঠায়। আমার নিরাপরাধ ছেলের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করছি উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সাবেক ইউপি সদস্য গোলাম রব্বানী, যুবদল নেতা সাদ্দাম হোসেন, হোটেল শ্রমিক ইয়াদুল ইসলাম সহ ইউসুফের বাবা-মা।

আটাপাড়া বিজিবি ক্যাম্প কমান্ডারের সরকারি নম্বরে একাধিক বার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করে নাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park