1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে বিষ্ণু মূর্তি উদ্ধার, দুই পাচারকারী র‍্যাবের হাতে আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

পাঁচবিবিতে বিষ্ণু মূর্তি উদ্ধার, দুই পাচারকারী র‍্যাবের হাতে আটক

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২১৬ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দানেশপুর এলাকা থেকে প্রাচীন কালো পাথরের বিষ্ণু (কষ্টিপাথর) মূর্তি উদ্ধার করেছে র‍্যাব-৫ এর একটি দল। এ সময় দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক সালমান ফার্সী।

গ্রেপ্তারকৃতরা হলেন—জেলার সদর উপজেলার কল্যাণপুর গ্রামের বাবুল হোসেন (৬৭) এবং পাঁচবিবি উপজেলার দানেশপুর গ্রামের মোরসালিন সরকার (২৩)।

গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পুরাকীর্তি পাচার চক্রের সঙ্গে জড়িত। তারা মূর্তিটি অবৈধভাবে সংগ্রহ করে সীমান্তপথে ভারতে পাচারের পরিকল্পনা করছিলেন। বিষয়টি নিশ্চিত হয়ে কয়েকদিন নজরদারির পর সোমবার দুপুরে র‍্যাব অভিযান চালিয়ে দানেশপুর এলাকা থেকে প্লাস্টিকের বস্তায় লুকানো অবস্থায় মূর্তিটি উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাদের পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক সালমান ফার্সী জানান, পাচারচক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park