1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে বিজিবির অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ জন আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাঁচবিবিতে বিজিবির অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ জন আটক

ইদ্রিস আলী, (পাঁচবিবি উপজেলা প্রতিনিধি)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৯৫ বার পঠিত

ইদ্রিস আলী, (পাঁচবিবি উপজেলা প্রতিনিধি)

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোট মানিক এলাকায় এক মাদক কারবারির বাড়ীতে দীর্ঘদিন যাবৎ মাদক কেনাবেচা করে আসছিল স্থানীয় মাদক কারবারিরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ  ১৬৭ বোতল ফেনসিডিল, নগদ সাড়ে ৩ লক্ষাধিক টাকা, দেশীয় অস্ত্র ও সোনার গহনাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পত্নীতলা-১৪ ব্যাটেলিয়নের বিজিবি সদস্যরা।
বুধবার (৩ জুলাই)  বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন, পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মিন্নুর হোসেনের ছেলে মনির হোসেন (৩৫), তার স্ত্রী শারমিন (২৫) এবং অপর পুত্র মুন্না(৩২) ও তার স্ত্রী শবনম (২২)। 
এ সময় বিজিবির আভিযানিক দল সিন্ডিকেটের ওই বাড়ি থেকে নগদ ৩ লক্ষ ৬৫ হাজার ৬ শত ২৫ টাকা, ১৬৭ বোতল ফেনসিডিল, ফেয়ারডিল , কিছু সোনার গহনা ও ৩টি সামুরাই  জব্দ করে । এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
এদিকে এ ঘটনায় পত্নীতলা- ১৪ ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মেজর শাফায়াত হোসেন জানান, বিকেলে উপজেলার ছোট মানিক গ্রামের মাদক ব্যবসায়ী মনির হোসেনের বাড়িতে মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা পত্নীতলা-১৪ ব্যাটালিয়নের একটি অভিযানিক দল জয়পুরহাট- ২০ ব্যাটালিয়ন কড়িয়া ক্যাম্পের সহযোগিতায়  সেখানে অভিযান চালিয়ে ৪ জন মাদক ব্যবসায়ীকে নগদ টাকা ও মাদকসহ হাতে নাতে গ্রেপ্তার করি।  এছাড়া ঘটনাস্থল থেকে ফেনসিডিল, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park