
ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজিজুল ইসলামের সভাপতিত্বে, প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং চলমান বিভিন্ন শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় প্রাথমিক শিক্ষার উন্নয়ন, বিদ্যালয় অবকাঠামো সংস্কার এবং শিক্ষা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান-কে সম্মাননা প্রদান করা হয়। প্রধান শিক্ষকদের পক্ষ থেকে ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র কৃষক দলের সদস্য সচিব মনজুরে মাওলা পলাশ,
উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম তরফদার রুকু, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক, আব্দুল হান্নান চৌধুরী,সংগঠনিক সম্পাদক আবু তাহের, সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদাউস রাইটসহ আরও অনেকই, শিক্ষকবৃন্দ জেলা প্রশাসকের শিক্ষা-বান্ধব বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষা উন্নয়নে তাঁর সহযোগিতা কামনা করেন।
সভা শেষে শিক্ষার অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়।