1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে পি আর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

পাঁচবিবিতে পি আর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ বার পঠিত

 

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ২৬ শে সেপ্টেম্বর বিকাল ৫টায় পাঁচবিবি বায়তুন নুর জামে মসজিদ হতে বিক্ষোভ মিছিলটি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে পাঁচবিবি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে চার হাজারের অধিক মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির ফজলুর রহমান সাঈদ । এছাড়াও জামায়াতে ইসলামীর জেলা কমিটির সূরা সদস্য মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, উপজেলা নায়েবে আমির আজিজুল হক ঠান্ডা,পৌর জামায়াতে ইসলামীর আমির আবুল বাশার, সম্পাদক গোলাম রাব্বানী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির শফিকুল ইসলাম সহ উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন আগামী যে নির্বাচন হবে তা পিআর পদ্বতিতে হতে হবে। একটি দল বলছে তারা পিআর বোঝে না। তারা এক সময় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বুঝতো না, যখন জামায়াত ইসলাম তত্ত্বাবধায়ক সরকার বুঝেছে তখন তারাও একসময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আন্দোলন করেছে। যখন জামায়াত ইসলামী চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে তখন একটি দল ষড়যন্ত্র করছে। বিগত সরকারের দোসর জাতীয় পার্টি সহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আগামীতে কোন চাঁদাবাজ দুর্নীতিবাজ ভোট ডাকাতি করতে না পারে সেই জন্য সকলকে সজাগ থাকতে হবে। সকলকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে যেন পূর্বের ন্যায় হাসিনা মার্কা নির্বাচন না হয়, দিনের ভোট রাতে না হয়,প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে।লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে অন্তর্বর্তী সরকারকে। বাংলাদেশকে একটি চাঁদাবাজ দুর্নিতী মুক্ত বাংলাদেশ গড়তে দাড়ি পাল্লায় ভোট দিতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park