1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিনের যোগদান। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাঁচবিবিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিনের যোগদান।

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন ২৯ এপ্রিল বৃহস্পতিবার যোগদান করেন। তিনি ৩৭ তম বিসিএসের একজন দক্ষ কর্মকর্তা। তিনি এর আগে বগুড়া কাহালু উপজেলার মতো একটি গুরুত্বপূর্ণ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহম্মেদের বদলিজনিত কারণে পদটি ফাঁকা হলে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি বদলি হয়ে পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার পদে ২৯ এপ্রিলে যোগদান করেন।

তার যোগদানের সময় উপজেলা প্রশাসনের আয়োজনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পাঁচবিবি উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি বেলায়েত হোসেন, এলজিইডির প্রধান প্রকৌশলী মোবারক হোসেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, উপজেলা পিআইও কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসারের প্রধান সহকারী অনুপ কুমার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

পাঁচবিবি উপজেলাবাসীর চাওয়া নতুন উপজেলা নির্বাহী অফিসার পাঁচবিবি উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park