1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে ছোট যমুনা নদী থেকে আদিবাসী ব্যক্তির মরদেহ উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

পাঁচবিবিতে ছোট যমুনা নদী থেকে আদিবাসী ব্যক্তির মরদেহ উদ্ধার

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১০৪ বার পঠিত

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটের পাঁচবিবিতে ছোট  যমুনা নদী থেকে  জোহান নামের এক আদিবাসী ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
রবিবার (২৬ মে) বিকাল ০৫.৩০ ঘটিকার সময় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের প্রাইগপুর এলাকার ছোট যমুনা নদীর ঘাট থেকে জোহান নামের এক আদিবাসী ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জোহান নওগাঁ জেলার ধামুরহাট থানার রুপনারায়নপুর গ্রামে বাসিন্দা। জোহান বেশ কিছুদিন ধরে স্থানীয় নওদা মশিউর রহমানের গুরুর খামারে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। আজ বিকেলে নদীর ধারে একদল স্থানীয় লোকজন জোহানের মরদেহ ভেসে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পাঁচবিবি থানার ইন্সপেক্টর তদন্ত (ওসি) ইমায়েদুল জাহেদী জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
স্থানীয়দের ধারণা, নদীতে গোসল করতে গিয়ে কিংবা কোনোভাবে পানিতে পড়ে গিয়ে জোহানের মৃত্যু হতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park