1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ ও শোভাযাত্রা। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাঁচবিবিতে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ ও শোভাযাত্রা।

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৪৩ বার পঠিত

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৭’নং কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামীতে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ, ইউনিয়নবাসির সাথে কুশল বিনিময় ও মটরসাইকেল শোভাযাত্রা করেন ইঞ্জিনিয়ার মোঃ আরিফুজ্জামান আরিফ। একইসঙ্গে সর্বসাধারণের সাথে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করতে কর্মী সমর্থকসহ মোটরসাইকেল বহর নিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়ও করেন তিনি। ইউনিয়নের গরীব-ধনী মেহনতি মানুষ, বন্ধু-বান্ধব ও আত্বীয়-স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে উদীয়মান তরুণ আরিফ এমন উদ্যোগ নেয়।

আরিফ বিএনপি পরিবারের সন্তান তার বাবা পল্লী চিকিৎসক রুহুল আমিন জয়পুরহাট জেলা তাতী দলের আহবায়কের দ্বায়িত্ব পালন করছেন কয়েক বছর যাবৎ। তারই সুযোগ্য বড়ছেলে আগামীতে ইউনিয়নবাসির সেবক হওয়ার লক্ষ্যে অনেক আগে থেকেই এলাকার উন্নয়নের পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় কাজে নিজেকে জড়িত করেন।

শুক্রবার জুমার নামাজ শেষে কর্মী সমর্থকদের নিয়ে ইউনিয়নের প্রতিটি গ্রাম- মহল্লা মোটরসাইকেল শোভাযাত্রা করেন তিনি। একইসাথে ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ স্থানে পথসভায় বক্তব্য দেন আরিফ। ইউনিয়নবাসির দোয়া আশির্বাদ সহযোগিতা ও সমর্থনে আগামীতে চেয়ারম্যান হতে পারলে সবাইকে নিয়ে কুসুম্বা ইউনিয়ন পরিষদটি আধুনিক পরিষদে রুপান্তর করতে চায়। এছাড়াও মাদক বাল্যবিবাহ ইভটিজিং চুরি ছিনতাই বন্ধ সহ ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চায় ইঞ্জি আরিফ। দূর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টির মধ্যেই মটরসাইকেল শোভাযাত্রাটি ইউনিয়ন প্রদক্ষিণ শেষে উচাইয়ের ঐতিহ্যবাহী পাথরঘাটা নাছির উদ্দিন মাজার শরীফে ২’রাকাত নফল নামাজ আদায় করেন আরিফুজ্জামান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park