1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা সহ স্বর্ণালংকার লুট। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাঁচবিবিতে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা সহ স্বর্ণালংকার লুট।

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৪১ বার পঠিত

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সমসাবাদ গ্রামে চেতনানাশক স্প্রে ব্যবহার করে সংঘটিত হয়েছে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। এ ঘটনায় নগদ অর্থ, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার (১ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার ২ নম্বর ধরঞ্জী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সমসাবাদ গ্রামের বাসিন্দা মোস্তফা কামালের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের শরিফ উদ্দিনের ছেলে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে একদল ডাকাত বাড়ির জানালা দিয়ে চেতনানাশক স্প্রে ছিটিয়ে দেয়। পরে বাথরুমের উপরের টিন কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরে ঢোকার পর তারা পাউডার জাতীয় চেতনানাশক পদার্থ ছড়িয়ে দেয় এবং পানির গ্লাসে ওষুধ মিশিয়ে পরিবারের সদস্যদের খাওয়ায়ে অচেতন করে বলে অভিযোগ উঠেছে।

সুযোগ বুঝে ডাকাতরা ঘরে থাকা একটি ল্যাপটপ, একটি আইফোন ১৩ প্রো ম্যাক্স, একটি স্যামসাং গ্যালাক্সি এ২৩, একটি রিয়েলমি মোবাইল ফোন, নগদ ৬৫ হাজার টাকা, স্বর্ণের একটি গলার চেইন, একটি আংটি, একটি নাকফুল, মানিব্যাগ, ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র এবং ডাচ-বাংলা ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

পরিবারের সদস্যরা জানান, সকালে ঘুম থেকে উঠে তারা ঘটনাটি টের পান। পরে স্থানীয় লোকজনকে বিষয়টি জানানো হলে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। এ ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ও ডাকাতির আশঙ্কা বেড়ে যাওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মো. রায়হান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park