1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে চুরি: জামায়াত নেতা ডা. সুজাউল করিম ও দুই ভাইয়ের বাড়িতে দুঃসাহসিক হানা, ৫ লাখ টাকার বেশি মালামাল লুট - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

পাঁচবিবিতে চুরি: জামায়াত নেতা ডা. সুজাউল করিম ও দুই ভাইয়ের বাড়িতে দুঃসাহসিক হানা, ৫ লাখ টাকার বেশি মালামাল লুট

আল আমিন,জয়পুরহাট প্রতিনিধি 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৩২ বার পঠিত

আল আমিন,জয়পুরহাট প্রতিনিধি 
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের বাঁশখুর গ্রামে এক রাতেই তিনটি বাড়িতে সংঘবদ্ধ চোরচক্র হানা দিয়ে অন্তত ৫ লক্ষাধিক টাকার মালামাল ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর পাঁচবিবি উপজেলা শাখার আমির ডা. মো. সুজাউল করিম এবং তার দুই ভাই মো. শাহাজাহান আলী ও শফিউল ইসলাম।

পরিবারের সদস্যরা জানান, বুধবার দিবাগত রাতে অজ্ঞাতনামা চোরেরা পরিকল্পিতভাবে তিন ভাইয়ের বাড়িতে ঢুকে ঘরের আলমারি, ট্রাংক ও অন্যান্য আসবাবপত্র ভেঙে নগদ অর্থ, দেড় ভরি স্বর্ণালঙ্কার, একটি মোবাইল ফোন, নতুন জামাকাপড়সহ প্রায় ৫ লাখ টাকার মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

এ ঘটনার পরপরই এলাকাবাসী ও ভুক্তভোগীরা আশপাশে খোঁজখবর শুরু করলে সন্দেহের তীর উঠে পাশের একটি পরিত্যক্ত বাড়ির দিকে। স্থানীয়দের অভিযোগ, ওই বাড়িতে রাতের আঁধারে কিছু বখাটে যুবক মাদকসেবন, ইয়াবা গ্রহণ, জুয়া খেলা এবং গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে আড্ডা দেয়।

ঘটনার পর সরেজমিনে পরিত্যক্ত ওই বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে পড়ে আছে অসংখ্য মদের খালি বোতল, ইয়াবা সেবনের উপকরণ এবং অনান্য অসামাজিক কার্যকলাপের আলামত। এতে এলাকাবাসীর সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

ডা. সুজাউল করিম ও তার পরিবারের সদস্যরা বলেন, “এ ঘটনায় আমরা আতঙ্কিত। প্রশাসনের কাছে আমাদের আবেদন, দ্রুত এই ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা হোক।”

স্থানীয়রা দাবি করছেন, এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বেড়েই চলেছে, যা ভবিষ্যতে আরও বড় বিপদের আশঙ্কা তৈরি করছে। তাঁরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park