1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে গাঁজাগাছ উদ্ধার, চাষি পলাতক। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাঁচবিবিতে গাঁজাগাছ উদ্ধার, চাষি পলাতক।

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২৮ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর আদিবাসী পল্লী এলাকায় অভিযান চালিয়ে একটি গাঁজাগাছ উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত গাঁজা চাষি রবিন মাহাতো চয়া (৪০) পালিয়ে যায়।
পলাতক রবিন মাহাতো উপজেলার আয়মারসুলপুর আদিবাসী পল্লীর রোশকা মাহাতোর ছেলে বলে জানা গেছে।

আজ বুধবার দুপুরে পাঁচবিবি থানার এস আই আসাদুজ্জামান আসাদ, এসআই শরিফুল ইসলাম, এএসআই দুলাল হোসেন ও এএসআই হুমায়নের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি গাঁজাগাছ উদ্ধার করে পুলিশ।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মো. রায়হান জানান, রবিন মাহাতো দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা গাছ চাষ করে নিজে সেবন করত এবং অন্যদের কাছেও বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাগাছটি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত গাঁজাগাছটি আলামত হিসেবে থানার হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত রবিন মাহাতোকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park