1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাঁচবিবিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ।

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২৬ বার পঠিত

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে ২০২৫-২০২৬ অর্থবছরে অগ্নিকান্ড সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানকে পূর্ণবাসনের লক্ষ্যে বিনামূল্যে সরকারী ডেউটিন, নগদ অর্থ ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

১৯ মে মঙ্গলবার দুপুরের উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে এসব ডেউটিন, নগদ টাকা ও শুকনা খাবার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন প্রধান অতিথি হিসেবে এসব সরকারী সহায়তার ডেউটিন, নগদ টাকা ও শুকনা খাবার ভূক্তভোগীদের মাঝে বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকার সিদ্দিক, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আজাদ আলী, প্রকল্প কার্যালয়ের অফিস সহকারী জুয়েল রানা ও কার্য সহকারী ওসমান গনি প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকার সিদ্দিক জানান, ২০২৫-২০২৬ অর্থবছরে অগ্নিকান্ড সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ১৭ টি পরিবার ও তিনটি প্রতিষ্ঠানে প্রত্যোককে ১ বান্ডিল করে ১৭ বান্ডিল ডেউটিন, মেরামতের জন্য ৩ হাজার করে নগদ ৬৯ হাজার টাকা প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park