
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্প্রসারিত ভবনে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে আইন-শৃঙ্খলার সভা হয়। সভায় পুলিশ বিজিবি আনসার ভিডিপি সহ সকল দপ্তর প্রধান উপস্থিত বক্তব্যে বলেন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করে উপজেলাবাসির জন্য ভালো কিছু করব এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখাতে ভুমিকা রাখব।
এসময় উপস্থিত বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজ মোঃ রায়হান, কড়িয়া ও আটাপাড়া বিজিবি ক্যাম্প কমান্ডার, উপজেলা আনসার ভিডিপি কমান্ডার গিরিশ চন্দ্র, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, যুব উন্নয়ন কর্মকর্তার গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস সহ আইন-শৃঙ্খলা কমিটির অন্য সকল সদস্যগণ।