1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে ইউএনওর পদত্যাগের দাবিতে বিক্ষোভ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাঁচবিবিতে ইউএনওর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

ইদ্রিস আলী, (পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ)
  • প্রকাশের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২১১ বার পঠিত


ইদ্রিস আলী, (পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ)

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা সুলতানার পদত্যাগের দাবিতে
বিক্ষোভ করেছে স্থানীয় জনসাধারণ। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে প্রায় দুই শতাধিক স্থানীয় জনগণ উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রায় ঘন্টাব্যাপী এই বিক্ষোভ ও অবস্থান নেন। এসময় বিক্ষোভকারীরা ‘ইউএনও’র পদত্যাগের দাবিতে স্লোগান দেন।
এসময় বিক্ষোভকারীরা বলেন, বিগত সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামীলীগের নেতাকর্মীদের সঙ্গে যোগসাজশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ ও উপজেলার বিভিন্ন রাস্তার গাছ গোপনে টেন্ডারের মাধ্যমে বিক্রি করেছেন। আমরা আন্দোলনকারীরা দূর্নীতি পরায়ণ এই উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ দাবি করছি।
সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরের দিকে প্রায় দুই শতাধিক নারী-পুরুষের সমন্বয়ে একটি মিছিল পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে অবস্থান করেন। এসময় বিক্ষোভকারীর কিছু অংশ নারী-পুরুষ ইউএনও’র দ্বিতীয় তলায় গিয়ে অবস্থান নেন। সেখানেও বিক্ষোভকারীরা ইউএনওর পদত্যাগের দাবিতে জোরালো স্লোগান দেন। ঘন্টাব্যাপী চলা বিক্ষোভে ইউএনওর নানা অনিয়মের কথা গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় বিক্ষোভকারীদের নেতৃত্ব দেওয়া আল মামুন সানি সরদার ও জাকারিয়ার সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে এক বৈঠকের মাধ্যমে সমঝোতায় বসেন। এরপর বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহীর কার্যালয় থেকে চলে আসেন।
পাঁচবিবি নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা সুলতানা বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান হয়ত ভেবেছেন যে, আমার অফিস থেকে উনার বিপক্ষে রিপোর্ট গিয়েছে যার কারনে হয়ত উনি উপজেলা চেয়ারম্যান পদ থেকে অপসারিত হয়েছেন। সেজন্য উনার লোকজন এসে এখানে অবস্থান নিয়েছেন। পরে উনার লোকজন দেখে যে, আমার অফিস থেকে উপজেলা চেয়ারম্যানের বিপক্ষে কোনো রিপোর্ট যায়নি, এজন্য তারা আসশস্ত হয়ে ফিরে গেছেন এবং এছাড়া যে, বাঁকি অভিযোগগুলো করেছে সে বিষয়ে অভিযোগ দিতে বলা হয়েছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এঘটনার পর সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখার বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভকারীরা অবস্থান নেন। সেখানে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা বলেন, আমাকে সাময়িক বরকাস্ত করা হয়েছে। আমি এবিষয়ে উচ্চ আদালতের দারস্থ। ইনশাল্লাহ আমি বিজয়ের বেসে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো। আমি আপনাদের পাশে ছিলাম, আছি থাকবো ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park