1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮০ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া অটোভ্যানটিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পাঁচবিবি উপজেলার শাইলট্টি বাজার থেকে বিন্নিপাড়া সড়কের বিন্নিপাড়া চারমাথা মোড় এলাকায় মাঠের মাঝখানে কাঁচা রাস্তার ওপর অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশ তদন্তে নেমে বুধবার (২ সেপ্টেম্বর) কালাই থানাধীন মাত্রাই বাজারস্থ কুলি শ্রমিক অফিসের সামনে অভিযান চালিয়ে অটোভ্যানটি উদ্ধার করে। একই সময় ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—কালাই উপজেলার হিমাইল পশ্চিমপাড়া গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৬) এবং আঁওড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. হারুন ওরফে মোখলেস (৪৫), মৃত সাইদুল ইসলামের ছেলে মো. সুমন ইসলাম (৩০) ও মো. দেলদার হোসেনের ছেলে মো. শাহারুল ইসলাম (২৮)।

এ ঘটনায় পাঁচবিবি থানায় ৩৯৪ ধারায় মামলা হয়েছে।
পাঁচবিবি অফিসর ইনচার্জ ওসি তামবিরুল ইসলাম বলেন, অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া অটোভ্যানটি উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদেরও আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park