1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পশ্চিম সীমান্তে জ্যামার লাগিয়ে পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিল ভারত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পশ্চিম সীমান্তে জ্যামার লাগিয়ে পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিল ভারত

বেবি চক্রবর্ত্তী,ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী :- পাকিস্তানের জন্য আরো কড়া পদক্ষেপ নিল ভারত সরকার। বুধবার রাতেই পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার।
সূত্রের খবর পশ্চিম সীমান্তে আধুনিক জ্যামার বসানো হয়েছে। এই জ্যামার পাকিস্তানি সেনার বিমান যে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করে লক্ষ্যবস্তু অবস্থান স্থির করে তা অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতাও কমিয়ে দেবে। পাকিস্তানের সেনাবিমান তিন ধরনের প্রযুক্তি ব্যবহার করে। সেগুলি হল গ্লোনাস, জিপিএস এবং রেইডু। এই প্রযুক্তি গুলি উপগ্রহের মাধ্যমে লক্ষ্যবস্তুর অবস্থান জানতে পারে। কিন্তু এইবার ভারতের নতুন জ্যামিং প্রযুক্তি পাকিস্তানের ব্যবহার করা প্রযুক্তিগুলিকে মাত করে দিতে পারে। তার ফলে লক্ষ্য বস্তুর বিষয় যথাযথ তথ্য থেকেও বঞ্চিত হতে পারে তারা।
পাকিস্তানি বিমানের জন্য আকাশ সীমা বন্ধ করে দেবার কথা ভারত সরকার ঘোষণা করার পরে বলা হয়েছে “‘ পাকিস্তানে নতিভুক্ত বিমান বা পাকিস্তান দ্বারা পরিচালিত বিমান ভারতের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না সামরিক বিমানের ক্ষেত্রেও এই নির্দেশিকা প্রযোজ্য হবে”। এর ফলে পূর্ব এবং দক্ষিণ-পূর্ব এশিয়াগামী পাকিস্তানের বিমানগুলি সমস্যায় পড়বে। গন্তব্যে পৌঁছতে তাদের অতিরিক্ত দু’এক ঘণ্টা সময় লাগতে পারে পারে।
প্রসঙ্গত উল্লেখ্য গত ২২ শে এপ্রিল জম্মু কাশ্মীরে ভারতীয় পর্যটকদের ওপর যে জঙ্গি হামলা হয়েছে তাতে পাকিস্তানকেই দায়ী করা হয়েছে। তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে ভারত সরকার। যেমন সিন্ধু জল চুক্তি বাতিল, পাকিস্তানি নাগরিকদের স্বল্প মেয়াদী মেডিকেল ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু সিদ্ধান্ত নেবার পরে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে কিছু কড়া পদক্ষেপ নিয়েছে। যেমন পাকিস্তানের আকাশ সীমা ভারতীয় বিমানের জন্য বন্ধ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park