1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নালিতাবাড়ীতে বিএনপি নেতাকে ইউনিয়নবাসীর সংর্বধনা প্রদান - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

নালিতাবাড়ীতে বিএনপি নেতাকে ইউনিয়নবাসীর সংর্বধনা প্রদান

রবিউল ইসলাম নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ৭০ বার পঠিত

 

সাংগঠনিক কাজে দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য মজলুম জননেতা মাওলানা ভাসানী লিডারশীপ অ্যাওর্য়াড ২০২৪ পাওয়ায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান চৌধুরীকে সংর্বধনা দিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার বারমারী বাজারস্থ চৌরাস্তা মোড়ে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মনসুর আলী মেম্বার। প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা ভাসানী লিডারশীপ অ্যাওর্য়াড প্রাপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ- ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক এবং ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান চৌধুরী।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনছারুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল বারেক, যুব বিষয়ক সম্পাদক শেখ ফরিদ ইসলাম বাবু প্রমুখ। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে মজিবুর রহমান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park