
শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে হোমিওপ্যাথি চিকিৎসার জনক ডা: হ্যানিম্যান এর ২৭১ তম জন্ম জয়ন্তী এবং হোমিওপ্যাথিক মেডিসিনের উপর এক বিজ্ঞান ভিত্তিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় হল রুমে নান্দাইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব ইয়াসের খান চৌধুরী।
নান্দাইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ এবং হোমিওপ্যাথিক ফাউন্ডেশন পরিষদের সভাপতি ডা: এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেমা জান্নাত, সহকারী কমিশনার (ভূমি) জনাব সালাহ উদ্দিন মাহমুদ, এবং নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নান্দাইল উপজেলা শাখার আমির জনাব কাজী শামছুদ্দীন এবং ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমির জনাব অধ্যক্ষ মঞ্জুরুল হাসান।
চিকিৎসক নেতৃবৃন্দের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা: মো: মনিকুজ্জামান খান, ত্রিশাল আইডিয়াল কলেজের সভাপতি ডা: আব্দুল কাইয়ুম, দৈনিক ভোরের সময়-এর উপদেষ্টা ডা: আসলাম উদ্দিন, কুমিল্লা বাংলাদেশ হোমিওপ্যাথিক ফাউন্ডেশন পরিষদের ভাইস চেয়ারম্যান ডা: শফিউল আলম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফ চৌধুরী কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল জনাব শামছুল হক, আচারগাঁও ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ জনাব আব্দুল হাই, ঘোষপালা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব আবুল হাছান মো: এনামুল হক । সাংবাদিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক জনাব এনামুল হক বাবুল, দৈনিক সংগ্রামের প্রতিনিধি জনাব মজিবুর রহমান এবং বাংলাদেশ খবর প্রতিদিন এর প্রতিনিধি জনাব শামছুল হুদা এবং জনাব সাহাব উদ্দিন ফকির প্রমুখ।
শনিবার সকাল ৯:০০ ঘটিকায় অতিথিবৃন্দের আসন গ্রহণ এবং ৯:১০ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর সকাল ৯:১৫ মিনিট থেকে বেলা ১১:০০ টা পর্যন্ত হোমিওপ্যাথিক মেডিসিনের কার্যকারিতা ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার ওপর ‘বিজ্ঞান ভিত্তিক আলোচনা’ অনুষ্ঠিত হয়। বেলা ১১:১০ থেকে ১১:৪০ মিনিট পর্যন্ত প্রধান ও বিশেষ অতিথিবৃন্দের গুরুত্বপূর্ণ ভাষণ, ১২:৪০ থেকে ১:০০ টা পর্যন্ত অতিথিদের আলোচনা এবং দুপুর ১:১০ মিনিটে সভাপতির সমাপনীর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন ডা: তাহমিনা আক্তার, ডা: নূরুননাহার, ডা: মো: আল-আমিন এবং ডা: সুলতানা। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ডা: হোসাইন আহমেদ এবং সার্বিক পরিচালনায় ছিলেন ডা: ফাতেমা আক্তার।
অনুষ্ঠানটি সফল করতে অতিথি অভ্যর্থনা, আপ্যায়ন ও সঙ্গীত পরিচালনাসহ সার্বিক সহযোগিতা করেন নান্দাইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্র-ছাত্রীবৃন্দ, বাংলাদেশ হোমিওপ্যাথিক ফাউন্ডেশন পরিষদ এবং হোমিওপ্যাথিক সমাজকল্যাণ চিকিৎসক পরিষদ। বক্তারা দেশের চিকিৎসা খাতে হোমিওপ্যাথির গুরুত্ব এবং এর বৈজ্ঞানিক ভিত্তি প্রসারে নান্দাইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।