1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নাগেশ্বরী কচাকাটা বাজারে আগুন, অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতি - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

নাগেশ্বরী কচাকাটা বাজারে আগুন, অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতি

নাগেশ্বরী প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

নাগেশ্বরী প্রতিনিধিঃকুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় কচাকাটা থানার অন্তর্গত কচাকাটা বাজারে আগুন লেগে বড় ও ছোট মিলিয়ে ৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

শুক্রবার (৩১আগস্ট) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ অগ্নিকাণ্ডে বাজারের অন্তত পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

ভোর রাতে অগ্নিকান্ড ঘটলে স্থানীয়রা নির্বাপণের চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকা বাসীদের একান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে বাজারের ৫টি দোকানের যাবতীয় মালামাল পুড়ে শেষ হয়ে যায়। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের মালামাল ও তাদের বকেয়া খাতাসহ ব্যবসার গুরুত্বপূর্ণ নথিপত্র সম্পূর্ণভাবে আগুনে পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দিয়েছে।

স্থানীয় লোকজন দাবি করেন, যদি কচাকাটা বা মাদারগঞ্জে একটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট থাকতো তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো কম হতো।
তাই দ্রুত কচাকাটায় একটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট চালু করার জন্য জোর দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park