1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নাকড়াকোন্দা ফাল্গুনী পল্লী দুর্গোৎসব কমিটির এবারের থিম- "স্বপ্ন উড়ান" - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

নাকড়াকোন্দা ফাল্গুনী পল্লী দুর্গোৎসব কমিটির এবারের থিম- “স্বপ্ন উড়ান”

সেখ রিয়াজউদ্দিন,বীরভূম:-
  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

 

সেখ রিয়াজউদ্দিন,বীরভূম:-

আর কিছুদিন পরেই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সেই দুর্গোৎসবের প্রস্তুতি হিসেবে কোথাও খুঁটি পুজো, কোথাও প্যান্ডেলের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তারই মধ্যে আবার যাদের থিমের পরিকল্পনা তারাও সাজিয়ে গুছিয়ে ময়দানে অবতীর্ণ। সেরূপ খয়রাসোল ব্লকের নাকরাকোন্দা ফাল্গুনী পল্লী দুর্গোৎসব কমিটি গত নয় বছর যাবত বিভিন্ন থিমের মাধ্যমে এলাকার দর্শনার্থীদের মনোরঞ্জন করে চলেছে। এবছর তাদের দুর্গোৎসব দশম বর্ষে পদার্পন করলো। এবারের থিম “স্বপ্ন উড়ান”। জানা যায় নাকড়াকোন্দা গ্রামের ভূমিপুত্র সাহিত্যিক ফাল্গুনী মুখোপাধ্যায় তার নামানুসারে এই কমিটির নামকরণ এবং তার প্রকৃতি বিষয়ক যে চিন্তাভাবনা সেই চিন্তা ভাবনাটাকে সামনে রেখেই প্রতিবছর থিমের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটে। নাকড়াকোন্দা স্কুল মাঠে দুর্গাপুজোর প্যান্ডেলের কারুকার্য ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সেখানে কাজের তদারকি করার মুহুর্তে এক সাক্ষাৎকারে উদ্যোক্তাদের মধ্যে শ্রীমন্ত মুখার্জী জানান- সাহিত্যিক ফাল্গুনী মুখোপাধ্যায় এর বিভিন্ন লেখনির মাধ্যমে বারবার প্রকৃতি বিষয়ক চিত্র ফুটে উঠেছে।সেগুলো নিয়েই মূলত আমরা থিম করে থাকি। এবছর থাকছে বর্তমান পরিস্থিতির এক জ্বলন্ত সমস্যা বিশ্ব উষ্ণায়ন। সেই ভাবনাকে জনমানসে ফুটিয়ে তোলার তোলার এক প্রয়াশ। দুর্গা পুজোর আনন্দ উৎসবের পাশাপাশি পরিবেশ পরিস্থিতির যে ভয়াবহতা সেই ভাবনাটাকেও ফুটিয়ে তোলা। যেন সুস্থ সুন্দর সমাজ ও পরিবেশ গঠনের লক্ষ্যে সবাই একত্রে এগিয়ে আসে, সেই সচেতনতার বার্তা ছড়িয়ে দিতেই এরূপ পদক্ষেপ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park