
মোঃ জাকারিয়া হোসেন (এমএসসি, ডিএমএফ, পিজিডি)
শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
৮, সেপ্টেম্বর -২০২৬ খ্রীঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ও পৌরসভার অন্তর্গত নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি- ২০২৫ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ, মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাবরিনা শারমিন, উপজেলা নির্বাহী অফিসার, শাহজাদপুর, সিরাজগঞ্জ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মুরাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, শাহজাদপুর, সিরাজগঞ্জ। জনাব আয়শা আক্তার, ইন্সট্রাক্টর, ইউ পি ই টি সি, শাহজাদপুর।
সকল উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার, শাহজাদপুর সিরাজগঞ্জ।
জনাব হাবিবুন্নাহার, প্রধান শিক্ষক, অত্র নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,
সকল সরকারি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী।