1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবীগঞ্জে রহস্যজনক বস্তু উদ্ধার! তদন্তে পুলিশ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

নবীগঞ্জে রহস্যজনক বস্তু উদ্ধার! তদন্তে পুলিশ

মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থেকে:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১০১ বার পঠিত

 

নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন জালালপুর গ্রামে একটি রহস্যজনক ঘটনা ঘটেছে। গতকাল (০৬ মে) মঙ্গলবার রাতে গ্রামের একটি বাড়ির উঠান থেকে কিছু অজ্ঞাত বস্তু উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক সকালে ঘুম থেকে উঠে উঠানে কিছু অচেনা বস্তু দেখতে পান, যা নিয়ে পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) এর দিকনির্দেশনায় এসআই তরিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে যান।এসআই তরিকুল ইসলাম জানান, কষ্টিপাথরের মতো কিছু বস্তু মোড়ানো অবস্থায় পাওয়া গেছে। এগুলো আসলে কী, তা এখনই বলা যাচ্ছে না। আমরা প্রাথমিকভাবে এগুলোকে পরিত্যক্ত বস্তু হিসেবে ধরছি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে তিনি আরও বলেন, “বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষার পর বোঝা যাবে এগুলোর প্রকৃতি কী এবং কে বা কারা এগুলো এখানে ফেলে রেখে গেছে। এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে কৌতূহল ও কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। তবে পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park