1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সহ এক মদক সম্রাট আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

নবীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সহ এক মদক সম্রাট আটক

সফিকুল ইসলাম নাহিদ
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

মোঃ সফিকুল ইসলাম নাহিদ,নবীগঞ্জ 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের পশ্চিম কসবা গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে ৪ শত পিস ইয়াবা সহ রাসেল আহমেদকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সূত্রে জানা যায়, গতকাল (২২ জুন) রবিবার দুপুর অনুমান ১২ টার দিকে দীঘলবাক ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে ৪ শত পিস ইয়াবা সহ আটক করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের রাসেল আহমেদ (৩১) কে আটক করে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো: রবিউল্লার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহকারী উপ-পরিদর্শক মো: সায়েম মিয়া, মো: সাদ্দাম হোসেন, তাপস চন্দ্র সেন, মো: রনি ও হিরনায় শর্মাসহ একটি রেইডিং টিম অংশ নেয়। অভিযান এর সময় বসতঘরের পূর্ব পার্শ্বের একটি কক্ষে কাঠের সকেসের ড্রয়ারে রাখা একটি স্বচ্ছ পলিথিন ব্যাগ থেকে দুইটি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে রাখা অ্যামফিটামিনযুক্ত ৪ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: কামরুজ্জামান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park