1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবীগঞ্জে বিভিন্ন রাজনৈতিক সংঘঠনের উদ্যোগে, গাজায় ইসরায়েলি নৃশংস গনহত্যার প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল ও বিশেষ মোনাজাত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

নবীগঞ্জে বিভিন্ন রাজনৈতিক সংঘঠনের উদ্যোগে, গাজায় ইসরায়েলি নৃশংস গনহত্যার প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল ও বিশেষ মোনাজাত

মো: সফিকুল ইসলাম নাহিদ, নবীগঞ্জ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

নবীগঞ্জ উপজেলায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংঘঠনের উদ্যোগে ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ইসরায়েলের বর্ব-রোচিত হামলার প্রতিবাদে রাজপথে নেমে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে মুসলমানদের উপর বর্বরোচিত হামলা নৃশংস গনহত্যা সহ নিরাপদ শিশু কে নির্বিচারে হত্যার প্রতিবাদে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রাজপথে নেমে ইসরায়েল পন্য আগুন জ্বালিয়ে বয়কট করে।এদিকে গত (৮ মার্চ) দুপুরে ছাত্রজনতা ও বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ গাজিরটেক পয়েন্টে অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, গাজায় ইসরায়েলি হামলায় নির্বিচারে মুসলমানদের হত্যা করা হচ্ছে। এই ধরনের অত্যাচার বিশ্বের কোনো মুসলমান সহ্য করতে পারে না। এই হামলা বন্ধ করতে বিশ্বের সকল দেশের মুসলমানরা ঐক্য বদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে। এবং ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে। বক্তারা আরো বলেন, গাজায় গণহত্যার দৃশ্য দেখার পর থেকে তাঁরা স্থির থাকতে পারছেন না। একটা জাতির ওপর এভাবে দিনের পর দিন হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। কিন্তু বিশ্বের মুসলিম উম্মাহ ও সংগঠনের কোনো টনক নড়ছে না। তাঁরা ফিলিস্তিনি মানুষের মুক্তি চান। দ্রুত স্বাধীন ফিলিস্তিন দেখতে চান। ইসরায়েলি যে সকল পণ্য আমাদের দেশে প্রবেশ করছে, সেগুলোর ব্যবহার আমরা বর্জন করবো। নবীগঞ্জবাসী উপজেলার ডিলারদের প্রতি আহ্বান জানানো হচ্ছে, আপনারা আজ থেকেই এসব পণ্য বিক্রি বন্ধ করুন।” বক্তারা ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বিক্ষোভ মিছিল শেষে ফিলিস্তিনের শহীদ ও আহতদের জন্য এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে নবীগঞ্জবাসী ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একতাবদ্ধ প্রতিরোধ ও সহানুভূতির বার্তা প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park