
নবীগঞ্জে কুশিয়ারা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা
মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থেকে:
রবিবার (১৫ ডিসেম্বর) বিকাল অনুমান ০৪:০০ ঘটিকায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের হিরো ব্রিক ফিল্টের পিছনে কুশিয়ারা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কসবা গ্রামের লাল মিয়ার পুত্র সুনাম মিয়া, হিরাজ উল্লার পুত্র মসতুই উল্লাহ, কসবা নামকস্থানের কুশিয়ারা নদী থেকে প্রায় সপ্তাহখানেক ধরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তেলন করছিল। গোপন সূত্রের ভিত্তিত নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাশ অনুপ, ও সহকারী কমিশনার (ভূূমি) আশরাফুল ইসলাম তারেক, ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ ভাবে বালু উত্তোলনকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালতকে সহয়োগিতা করেন, ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই অনিক পালের নেতৃত্বে একদল পুলিশ সহযোগিতা করেন। এব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ বলেন, এধরনের অভিযান অব্যাহত থাকবে।