1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবাবগঞ্জে সোনালী ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক, ঝড় তুফান ও ফসল তলিয়ে যাওয়ার ভয় কৃষকের মনে - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

নবাবগঞ্জে সোনালী ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক, ঝড় তুফান ও ফসল তলিয়ে যাওয়ার ভয় কৃষকের মনে

মোঃ ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৭৭ বার পঠিত

মোঃ ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
কৃষকের অক্লান্ত পরিশ্রম আর দীর্ঘ দিনের স্বপ্ন সোনালী ফসল ঘরে তোলায় ব্যস্ত কৃষক। হঠাৎ করেই ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে যেতে পারে আবার ইছামতী নদীর জোয়ারের পানিতে তলিয়ে যেতে পারে কৃষকের সোনালী ফসল ধান। সেই ভয় আর আতঙ্কে কৃষক ব্যস্ত হয়ে পড়েছে ধান কাঁটার কাজে।

নবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরে জমিনে গিয়ে দেখা যায় কৃষক তার ফসল ঘরে তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ফসলী জমিতে পানির মধ্যে কৃষক ধান কাটছে। প্রতিদিন আকাশে মেঘ, হঠাৎ ঘনঘন বৃষ্টি, সেই সাথে মাঝে মাঝে দমকা হাওয়া বা ঝড়ো বাতাস, মেঘের প্রচন্ড গর্জনে কৃষকের মনে ভয় ও আতঙ্ক আর ইছামতী নদীর পানির জোয়ারের পানিতে তলিয়ে যেতে পারে কৃষকের ধান। এমন ভয় আর আতঙ্ক নিয়ে সোনালী ফসল ঘরে তুলতে মাঠে ব্যস্ত কৃষক।

নবাবগঞ্জ জেলায় ফসলী জমি গুলো বিল অঞ্চল হওয়ার কারণে ইতিমধ্যে জমিতে জোয়ারের পানি উঠেছে, অনেক জমির ধান ঝড়ো বাতাসে পড়ে গিয়েছে। কোন কোন জমিতে হাঁটুপানি পর্যন্ত উপরে উঠেছে। অনেক কৃষকের জমির ধান অনেকটা নষ্ট হয়ে গেছে। প্রতিদিন ঝড় বৃষ্টি হচ্চে। ভয় আর আতঙ্কে কৃষক দিশেহারা। শেষ পর্যন্ত কি ভালোভাবে তার ফসল ঘরে তুলতে পারবে! এমন সংশয় অনেকেরই মনে। অসংখ্য কৃষক সৃষ্টিকর্তা আল্লাহর নিকট দোয়া করছেন যেন ভালোভাবে তার ফসল ঘরে তুলতে পারেন।

এই এলাকার প্রধান ফসল ধান চাষ হওয়ায় কৃষকের বড় একটি আয়ের উৎসই হলো ধান চাষ। কয়েক মাসের অক্লান্ত পরিশ্রম আর সঞ্চয় বিনিয়োগ করে ধান চাষ করে সারা বছর ধরে খাবারের জোগান হয়। সেই ধান এখন পানির মধ্যে। তাই কৃষক তার ফলানো সোনালী ফসল ঘরে তুলতে দিন রাত কাজ করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park