
মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর
জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়ার দাবিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী যুব জমায়েত এবং সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
আজ ২৫ জুলাই শুক্রবার, বাদ জুমা দুপুর ০২ঃ০০ টায় মারকায চত্বর, বায়তুল মোকাররমের উত্তর গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
(পীর সাহেব চরমোনাই) আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ
এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ
মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ
সমাবেশে সভাপতিত্ব করবেন জনাব মো আতিকুর রহমান মুজাহিদ
কেন্দ্রীয় সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
এছাড়াও আরও উপস্থিত থাকবেন ইসলামী যুব আন্দোলনের সকল নেতাকর্মী, দেশের প্রখ্যাত আলেম ওলামা এবং ইসলামী তৌহিদী জনতা।