1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নগরীতে চাঞ্চল্যকর মিম হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

নগরীতে চাঞ্চল্যকর মিম হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২১৪ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীর চাঞ্চল্যকর মিম হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গত শনিবার র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। গত শুক্রবার রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানার তালাইমারী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর বোয়ালিয়া মডেল থানার শেখেরচক পাচানী মাঠের মোবারকের ছেলে শাকিল (২১), তার ভাই রবিন (২৭) এবং শেখেরচক বিহারীপাড়ার শুকুরের ছেলে শুভ (২৪)।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৬ অক্টোবর সন্ধ্যায় পরিকল্পিতভাবে নগরীর টিকাপাড়ায় বেসবলের ব্যাট, লোহার রড, জিআই পাইপ, লোহার হাতুড়ি, চাপাতি, রামদা, চাকু নিয়ে মিমকে (২৩) ঘটনাস্থলে পথরোধ করে দুর্বৃত্তরা এলোপাথাড়ি মারপিট করে গুরুতর জখম করে। পরে সন্ত্রাসীরা মিমকে শেখেরচক ঈদগাহ পাচানী মাঠ সংলগ্ন নদীর ধারে নিয়ে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এর ফলে সে গুরুতর আহত হয়।

মিমকে সঙ্কটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রেখে দ্রুত পালিয়ে যায় তারা। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে মিম।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। জড়িত আসামিদের গ্রেপ্তারে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫ এর একটি বিশেষ টিম আসামি রুমনকে গত ২৭ মার্চ গ্রেপ্তার করে। পরবর্তীতে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে নগরীর তালাইমারী এলাকায় অভিযান চালিয়ে অন্য তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park