1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নকলায় শেকড় পাবলিক স্কুল এর যাত্রা শুরু - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

নকলায় শেকড় পাবলিক স্কুল এর যাত্রা শুরু

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ৬০ বার পঠিত

নকলায় শেকড় পাবলিক স্কুল এর যাত্রা শুরু

নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলায় শেকড় পাবলিক স্কুল এর শুভ উদ্বোধন করা হয়েছে।

০৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলার নামাকৈয়াকুড়ি হাই স্কুল মোড়ের ১০০ গজ দক্ষিনে অবস্থিত শেকড় পাবলিক স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক মেম্বার মো: তৈয়বুর রহমান।

অনুষ্ঠান উদ্বোধন এবং মধ্যমণি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, ৬ নং পাঠাকাটা ইউনিয়নের জনতার চেয়ারম্যান মো: মোবারক হোসেন মিন্টু।

প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ যুব সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলীর ছেলে লুৎফর রহমান লিখন। আরো বক্তব্য রাখেন মো: মকবুল হোসেন, পাঁচকাহনিয়া আলিম মাদরাসার অবসসরপ্রাপ্ত অফিস সহকারী আ: লতিফ।

এসময় পাঠাকাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জজ মিয়া, শেকড় পাবলিক স্কুল এর প্রতিষ্ঠাতা পরিচালক কবি ও সাংবাদিক এ এম ফিরোজ, প্রধান শিক্ষক ফররুখ আহম্মেদ সুমন, সহকারি শিক্ষক জান্নাতুল ফেরদৌসী জুই, শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, সুমাইয়া আক্তার, রোমানা আক্তার, এলাকার গুণীজন, ভর্তিকৃত শিক্ষার্থী,অভিভাবকগণ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোবারক হোসেন মিন্টু স্কুলের প্রতিটি শিক্ষককে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেওয়ার পাশাপাশি স্কুলের পাশে থাকার আশ্বাস দেন। সেই সাথে ময়মনসিংহ যুব সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি লুৎফর রহমান লিখন বলেন, শেকড় পাবলিক স্কুলের অসহায় গরীব মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে বই, স্কুল ড্রেস কিনে দিয়ে পাশে থাকার নিশ্চয়তা দেন। শেকড় পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক কবি ও সাংবাদিক এ এম ফিরোজ বলেন, আপনার সন্তানের সুশিক্ষা নিশ্চিত ও শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে আমি বন্ধ পরিকর।

শিফট আকারে স্কুলের ক্লাস চলমান থাকবে সকাল ৮ টা থেকে ১১.২০ পর্যন্ত ৩য় থেকে ৪র্থ শ্রেণি, দুপুর ২ টা থেকে বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত প্লে থেকে ২য় শ্রেণি পর্যন্ত এবং কোচিং শাখা সন্ধ্যা ৫.৩০ মিনিট থেকে রাত ৮.৫০ মিনিট পর্যন্ত ৫ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park