1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নকলায় বালিগঞ্জ বাজার বন্ধু মহল ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

নকলায় বালিগঞ্জ বাজার বন্ধু মহল ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো: ফিরোজ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৯৪ বার পঠিত

মো: ফিরোজ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নকলায় বালিগঞ্জ বাজার বন্ধু মহল ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা ৬ জানুয়ারি সোমবার বিকেলে নামাকৈয়াকুড়ি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

৬ নং পাঠাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মো: মোজাম্মেল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন সাঈদী।

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো: খোরশেদুর রহমান, যুগ্ন আহ্বায়ক আহসান হাবিব খান, ইসরাফিল খলিল, মহিউদ্দিন মুক্তার, মো: মোবাশ্বের আলী টুটন চৌধুরী, শহিদুল ইসলাম মোনায়েম সরকার, উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোবারক হোসেন মিন্টু, জেলা বিএনপির সদস্য এনামুল হক রিপন, উপজেলা বিএনপির সদস্য রাব্বিনুর চৌধুরী, পাঠাকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মহিদুল ইসলাম, ৬ নং পাঠাকাটা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছালাম সরকার, নামাকৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফখরুল আলম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রুবেল মেম্বার, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো: জহিরুল হকসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো দর্শকবৃন্দ।

ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় নকলা ফুটবল একাদশ ও নারায়ণখোলা পশ্চিম ফুটবল একাদশ। নকলা ফুটবল একাদশ নারারায়নখোলা পশ্চিম ফুটবল একাদশকে ২-১ গোলের ব্যাবধানে পরাজিত করে। টুর্নামেন্ট সেরা খেলোয়ার নির্বাচিত হন নারায়ণখোলা ফুটবল একাদশের শাকিল। ম্যাচ সেরা হয়েছেন নকলা ফুটবল একাদশের রনি।

খেলাটি পরিচালনা করেন শাহ আলম এবং সহকারি পরিচালনায় ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য শিপন মিয়া ও মামুন মিয়া।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park