1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্ভোগে সাধারণ মানুষ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্ভোগে সাধারণ মানুষ

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১২১ বার পঠিত

শফিকুল ইসলাম, বাকেরগঞ্জঃ

এ সময়ে যে বিষয়টি কম-বেশি সবাইকে ভাবাচ্ছে, তা হলো দ্রব্যমূল্যের উর্ধ্বগতি। অস্বাভাবিক ও আকস্মিক মূল্যবৃদ্ধির ফলে জনসাধারণের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে। ফলে দৈনন্দিন জীবনে নেমে এসেছে অপ্রত্যাশিত দুর্ভোগ। বিশেষজ্ঞের মতে এই আকস্মিক মূল্যবৃদ্ধির কারণ একাধিক। প্রথমত, মুনাফালোভী ব্যবসায়ীরা প্রায়ই অতিরিক্ত মুনাফার লোভে দ্রব্যের দাম বাড়িয়ে দেয়।

দ্বিতীয়ত, সঙ্কটময় বিশ্বপরিস্থিতির কারণে- বহির্বিশ্বে খাদ্যদ্রব্যের সংকট ও মূল্যের ঊর্ধ্বগতির সুযোগে মজুদদাররা খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকটের সৃষ্টি করে। তৃতীয়ত, সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা নিয়ে আলোচনা। গত অর্থ বছরের বাজেটের আগে সরকারি কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ্য ভাতা ঘোষণার আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি; কিন্তু এই আলোচনার জের ধরেই মূল্য বাড়তে শুরু করে।

অতীতেও দেখা গেছে সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বা মহার্ঘ্য ভাতা ঘোষণা করার সাথে সাথে বাজারে মূল্যবৃদ্ধি ঘটতে থাকে। দেশের চাকুরিজীবীদের একটি ক্ষুদ্র অংশ এই ভাতা পেলেও অসুবিধার দায়ভার বহন করে সমাজের বৃহত্তর অংশ। এমনকি চাকরিজীবীদের মধ্যেও কেউ কেউ এই পরিস্থিতির শিকার হয়েছে। সরকারি কর্মচারীগণ যে হারে মহার্ঘ্য ভাতা পান, দ্রব্যমূল্য বৃদ্ধি পায় তারচেয়ে অনেক বেশি। ফলে তারাও সমস্যা মুক্ত হতে পারে না।

সাধারণ খেটে খাওয়া মানুষ আছে সবচেয়ে বেশি কষ্টে। স্বল্প আয়ের মানুষরাও অনেকে সঞ্চয় ভেঙে খাচ্ছেন বলে বিভিন্ন সংবাদ প্রতিবেদনে জানা যায়।

অনেক বছর ধরেই মূল্যবৃদ্ধি এদেশে যেন এক গুরুত্বর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর অন্যান্য দেশগুলোতে এমনটি ঘটলে বিক্ষোভ দানা বাঁধে, সরকারকে জবাবদিহি করতে হয়; কিন্তু এদেশের সরলপ্রাণ মানুষ এসব ঘটনা নিয়ে বেশি মাতামাতি পছন্দ করে না। অনেকেরই এটা গা সওয়া হয়ে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তারা এদেশের জাতীয় সমস্যা বলে ধরে নিয়েছে। তাই সোস্যাল মিডিয়া ও চায়ের দোকানে আলোচনা-সমালোচনা থাকলেও সরকারের কাছে জবাবদিহি চাওয়ার মতো পরিস্থিতি দেখা যায় না।

অতিরিক্ত মূল্যস্ফীতির ফলে আন্তর্জাতিক বাজারে আমাদের টাকার অবমূল্যায়ন হচ্ছে বারবার। আমাদের উৎপাদিত পণ্য বিশ্ববাজারে প্রতিযোগিতায় পারছে না। এসব ঘটনায় কেউ কেউ রাজনৈতিক-অর্থনৈতিক ফায়দা লুটে নিচ্ছে। দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে এমন অমানবিক সমস্যায় ফেলে যারা নিজেদের আখের গোছানোর চেষ্টায় মত্ত তারা দেশের শত্রু, জনগণের শত্রু। এসব অসৎ ও দুর্নীতিবাজরা আমাদের আশেপাশেই রয়েছে। তাদের উৎখাত এখন সময়ের দাবি। এ বিষয়ে সরকারি ও বেসরকারি অভিজ্ঞ মহলের দৃষ্টি দেয়া অপরিহার্য।

লেখক ও সাংবাদিক : মোঃ শফিকুল ইসলাম,
বি এস এস (অনার্স) রাষ্ট্রবিজ্ঞান
সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park