
দেবহাটা পারুলিয়া ইউনিয়নের খলিশাখালি ভূমিহীন অনশন কর্মসূচিপালনঃ
স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ
১৪ ই জানুয়ারি মঙ্গলবার বেলা 11 টায় দেবহাটা পারুলিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে ভূমিহীনদের অনশন পালিত হয়। অধিকাংশ সরকারি খাশ জমি প্রভাবশালীদের দখলে। কিন্তু বঞ্চিত হচ্ছে সাধারণ জনগণ।
হতাশা এবং দুশ্চিন্তার মধ্যে তারা দিন কাটাচ্ছে খোলা আকাশের নিচে। এমন কি ভূমিহীন পরিবার খাসজমির জন্য দীর্ঘদিন ধরে নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছে। দেবহাটা পারুলিয়া ইউনিয়নের খলিশাখালি
বড়াল নদীতে জেগে ওঠা চরের জমি চাষাবাদের জন্য লিজের আবেদন করেও তারা পাচ্ছে না।
উল্টো স্থানীয় প্রভাবশালী পরিবারের নির্যাতনের শিকার হচ্ছে। এ নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে মামলা হয়। বর্তমানে মামলাটি বিচারাধীন থাকলেও প্রভাবশালীরা জমি জবরদখলে রেখেছে।
ভূমিহীনরা তাদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে অনাশন পালন করে। তারা তাদের দাবি পুরনের জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।।।