1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দেবহাটায় মহানবী (সঃ) সম্পর্কে কটুক্তি করার মামলায় আটক ১, জেলহাজতে প্রেরনঃ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

দেবহাটায় মহানবী (সঃ) সম্পর্কে কটুক্তি করার মামলায় আটক ১, জেলহাজতে প্রেরনঃ

স্টাফ রিপোর্টার মোঃ জামাল উদ্দিন সাতক্ষীরা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১২০ বার পঠিত

সাতক্ষীরা জেলার দেবহাটায় মহানবী (সঃ) সম্পর্কে কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মামলায় পুলিশ ১জনকে গ্রেফতার করেছে। আটককৃত ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৭৩)। তিনি দেবহাটা উপজেলার পারুলিয়া ফুলবাড়িয়া মৃত জিহাদ আলীর ছেলে এবং একজন বীর মুক্তিযোদ্ধা। শুক্রবার সকাল ১০টার দিকে তাকে আটক করে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

স্থানীয়রা জানান, আটক শহিদুল ইসলাম পারুলিয়া মৎস্য সেডে সাবেক ইউপি সদস্য জিয়াদ আলীর মৎস্য ঘেরে বসে মহানবী হজরত মুহাম্মদ (সঃ) ও বিশিষ্ট আলেম প্রয়াত দেলোয়ার হোসেন সাঈদী এবং মিজানুর রহমান আজহারী সম্পর্কে বিভিন্ন অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে। তখন বিষয়টি লোকজন স্থানীয় মুফতি ফজলুল হক আমেনিসহ আলেমদেরকে জানালে তারা সেখানে যান।

একপর্যায়ে লোকজন উত্তেজিত হয়ে উঠলে দেবহাটা থানা পুলিশকে জানালে দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসানের নির্দেশনায় এসআই আদনান বিন আজাদ তাকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে পারুলিয়া গরুহাট এলাকার ইলিয়াস গাজীর ছেলে মুজাহিদ ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মহানবী (সঃ) সম্পর্কে কটুক্তি করায় শহিদুল ইসলামের বিরুদ্ধে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৬, তাং- ১৬/০৫/২৫ ইং। স্থানীয়রা জানান, আটককৃত শহিদুল ইসলাম ভারত ও বাংলাদেশের দ্বৈত নাগরিক।

ভারতের বারাসাতে তার বাড়ি আছে। মুক্তিযোদ্ধা হওয়ায় তিনি সম্প্রতি পারুলিয়া ফুলবাড়ি এলাকায় একটি সরকারী বাড়ি করে নিয়েছেন। ভাতা উঠানোর সময় তিনি ভারত থেকে বাংলাদেশে আসেন। দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ তৎপর রয়েছে।

বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে বলে ওসি জানান।।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park