1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপূজার মহাঅষ্টমীতে বাঘায় জেলা বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের পূজামন্ডপ পরিদর্শন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

দুর্গাপূজার মহাঅষ্টমীতে বাঘায় জেলা বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের পূজামন্ডপ পরিদর্শন

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৮২ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহীর বাঘায় হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও নগদ অর্থ প্রদান করেছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

এ সময় তিনি দুর্গাপূজা নিরাপদে পালন ও পূজামন্ডপের সুরক্ষা নিশ্চিতকরণের জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে হিন্দু ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি আরো বলেন, তারেক রহমান দেশের পরিবর্তন চান। এটা বাস্তবায়নে রাজনীতি থেকে ব্যবসা উৎখাত করতে হবে।

শুক্রবার ১১-১০-২০২৪ শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে বাঘা পৌরসভার নারায়নপুর সার্বজনীন দুর্গা মন্দির (পালপাড়া), ঘোষপাড়া, আড়ানী পৌরসভার কালিমন্দির, বাউসার দিঘাসহ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন আবু সাঈদ চাঁদ

জুম্মার নামাজের পর নারায়নপুর সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি মনিমোহন পান্ডের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ন সচিব, বাঘার বাসিন্দা রথীন্দ্রনাথ দত্ত বলেন, অসম্প্রদায়িক চেতনায় উপজেলার ৪৮ টি মন্দিরে নির্বিঘে আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন হচ্ছে।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে বলেন, গত বছর ৪৭টি মন্দিরে পুজা অনুষ্ঠিত হয়েছিল। এবছর রাজনৈতিক, প্রশাসনের সহযোগিতায় উপজেলার সকল মন্দিরে উৎসাহ উদ্দীপনায় পুজা হচ্ছে।

বিএনপি নেতা আব্দুস সালামের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারন সম্পাদক তফিকুল ইসলাম, সাবেক সভাপতি আমজাদ হোসেন খান, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক অপুর্ব কুমার সাহা প্রমুখ।

উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোখলেচুর রহমান,কামাল হোসেন,ভমাসুদ করিম টিপু, আব্দুল কাদের মোল্লা, আসলাম আলী, আব্দুল লতিফ, আফাজ উদ্দীন,সহিদুল ইসলাম,শফিকুল ইসলাম, আমিরুল ইসলাম, তহিদুল ইসলাম, আহসান মাহমুদ আজমল, ছাত্র দল নেতা টনি আহমেদসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উপজেলার প্রতিটি মন্দিরে দুই হাজার করে নগদ টাকা দিয়েছেন বিএনপি নেতা আবু সাঈদ চাদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park