1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতিকে প্রাণনাশের হুমকি, ‘রিভার্স নিউজ’ আইডির বিরুদ্ধে জিডি - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতিকে প্রাণনাশের হুমকি, ‘রিভার্স নিউজ’ আইডির বিরুদ্ধে জিডি

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী হাসান কলি’কে ভয়েস মেসেজ পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ‘রিভার্স নিউজ’ নামের একটি ফেসবুক আইডির অ্যাডমিনের বিরুদ্ধে। এ ঘটনায় দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক ওয়ালী হাসান কলি। জিডি নম্বর-১৩০৭। গতকাল রোববার রাতে দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে দুর্গাপুর সাংবাদিক ফোরাম কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের জিডির বিষয়টি অবহিত করা হয়।

জিডি সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ‘রিভার্স নিউজ’ নামের ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে সাংবাদিক ওয়ালী হাসান কলিকে ভয়েস মেসেজ পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
গত ২৪ অক্টোবর দুপুরে “রিভার্স নিউজ” একটি ফেসবুক আইডিতে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার দুর্গাপুর উপজেলা প্রতিনিধি ওয়ালী হাসান কলিকে নিয়ে নানা উস্কানিমূলক স্ট্যাটাস দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই সাংবাদিককে হেয় করার একটি গভীর পায়তারা করে আসছে। গত ২ মাস ধরে ওই আইডি থেকে নানা ভাবে কলি হাসানের ছবি দিয়ে ভুয়া ফটোকার্ড বানিয়ে ‘রিভার্স নিউজ’ নামক আইডি থেকে প্রচার করে যাচ্ছে।

সাংবাদিক ওয়ালী হাসান কলির অভিযোগ, সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকিরের হত্যাকাণ্ডের পর থেকে তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এর মধ্যে ওই ফেসবুক আইডি থেকে ভয়েস মেসেজে হুমকি পাওয়ায় তাঁর উদ্বেগ আরও বেড়েছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতের জন্য প্রমাণ সংরক্ষণের উদ্দেশ্যে ভয়েস রেকর্ড ও ফেসবুকের সংশ্লিষ্ট পোস্টসহ থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, হুমকির সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেছেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, একজন সাংবাদিককে ভয়েজ পাটিয়ে হত্যার বিষয়টি খুব গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। জিডির বিষয়টি ওই আইডি শনাক্তে আমরা কাজ করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park