1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদী থেকে বালু চুরি ঠেকাতে রাস্তায় বাঁশের বেড়া - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদী থেকে বালু চুরি ঠেকাতে রাস্তায় বাঁশের বেড়া

মোঃ তরিকুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

 

মোঃ তরিকুল ইসলাম
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদী থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন রোধে পৌরশহরের বিভিন্ন রাস্তায় বাঁশের বেড়া বসিয়েছে উপজেলা প্রশাসন। বালু চুরি ঠেকাতে এ কার্যক্রম পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলায় মোট পাঁচটি বালু মহাল রয়েছে। আইনী নানা জটিলতার কারণে দীর্ঘদিন ধরে ইজারা কার্যক্রম বন্ধ রয়েছে। সেইসাথে সোমেশ্বরী নদী থেকে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। নিষেধাজ্ঞার পরেও একটি চক্র দিনের বেলায় প্রশাসনের অগোচরে এবং রাতের আঁধারে অবৈধভাবে বালু তুলে চুরি করে নিয়ে যায়। এই বালু চুরি রোধে পৌরশহরের বিভিন্ন পথে বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, সোমেশ্বরী নদীর কোনো বালু মহাল এখন পর্যন্ত কোন ইজারা হয়নি, তাই এখানে বালু উত্তোলন করার কোনো সুযোগ নেই। অবৈধ উপায়ে উত্তোলন বন্ধ করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়াও যেসকল রাস্তা দিয়ে বালু চুরির অভিযোগ পাওয়া যাচ্ছে, সে সকল রাস্তা গুলো পর্যায়ক্রমে ব্লকেড করা হবে। বালু চুরি রোধে মোবাইল কোর্টের মাধ্যমে ইতোমধ্যে বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়েছে এবং অভিযানও অব্যাহত থাকবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park