1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দীর্ঘ ১১ বছর পর খালাস পেলেন বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

দীর্ঘ ১১ বছর পর খালাস পেলেন বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ

দীর্ঘ দিন ধরে প্রায় ১১ বছর পর খালাস পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ ৪৫ জন নামীয় আসামি। বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে লালমনিরহাটের বড়বাড়ি শিমুলতলায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে খুঁটি পুঁতে পাকা রাস্তার কার্যকারিতা নষ্টের অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছিল।

গতকাল সোমবার (১২ মে) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতে ।আদিব আলী মামলার সব আসামিকে বেকসুর খালাস প্রদান করেন আদালত। এর আগে গত ২০১৫ সালের ৬ জানুয়ারি ওই ঘটনা ঘটে।
মামলার বিবরণে জানা গেছে, বিএনপির ডাকা অবরোধ চলাকালে ওইদিন সকাল থেকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিমুলতলা নামক মোড়ে বিএনপির নেতাকর্মীরা মহাসড়কে কুড়াল, সাবল, কোদাল ও খুন্তি ইত্যাদি ব্যবহার করে পাকা রাস্তায় খুঁটি পুঁতে এবং রাস্তা খোঁড়াখুঁড়ি করে ব্যারিকেড তৈরি করে। এ সময় রাস্তার পিচ উঠিয়ে পাকা রাস্তার দুই পাশের মাটি কাটায় রাস্তার কার্যকারিতা নষ্টসহ সরকারি সম্পদ নষ্টের অভিযোগ করা হয়। ওই অবরোধে নারী নেতাকর্মীদের ঢাল হিসেবে ব্যবহার করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় মামলা করে। মামলায় কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ ৪৫ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০০-৫৫০ বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
খালাস পেয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, এটি একটি গায়েবি ও ভুয়া মামলা ছিল । আমাদের যে গণতান্ত্রিক আন্দোলন ছিল সেই আন্দোলনকে ব্যাহত করার জন্য সরকার পরিকল্পিতভাবে এসব মামলা দিয়ে আমাদের বিএনপির সকল নেতাকর্মীর হয়রানি করার চেষ্টা করেছিল। আজকে আমরা কোর্ট থেকে ন্যায়বিচার পেয়েছি। কোনো ফ্যাসিবাদী সরকার মামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে ঠেকিয়ে রাখতে পারে না। সেটার প্রমাণ হলো আজ জনতার আদালতে।

মামলার সরকারি পিপি কেএম হুমায়ুন রেজা স্বপন সাংবাদিকদের জানান, ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারায় ওই মামলাটিকে হয়রানিমূলক দাবি করে সব আসামিকে খালাস করে দেওয়ার জন্য আদালতে যুক্তি স্থাপন করা হয়। এতে আদালত সন্তুষ্ট হয়ে সব আসামিকে খালাস প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park