1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশের মালিকানা ফিরিয়ে আনবো ব্যারিস্টার ফুয়াদ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশের মালিকানা ফিরিয়ে আনবো ব্যারিস্টার ফুয়াদ

আব্দুস সামাদ পাটগ্রাম ( লালমনিরহাট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

আব্দুস সামাদ
পাটগ্রাম ( লালমনিরহাট) প্রতিনিধি

বাংলাদেশের হিন্দুরা এই রাষ্ট্রের আমানত। অন্য দেশে কি হচ্ছে সেই দায় বা প্রতিশোধ সংখ্যালঘুদের উপর 
নেয়া যাবে না।

 শনিবার (৫এপ্রিল) দুপুরে লালমনিরহাটের তিস্তা ব্যারাজ,বুড়িমারী স্থল বন্দর ও পাটেশ্বরী মন্দির পরিদর্শনকালে 

এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বুড়িমারী স্থল বন্দর পরিদর্শনকালে তিনি বলেন,লালমনিহাটের বুড়িমারী স্থলবন্দরের সাথে সারা দেশের ব্যাবসায়ীক যোগাযোগের প্রসার ঘটাতে মহাসড়কটি চার লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ।

তিনি বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার যেনো আগামী জুন-জুলাইয়ের বাজেটে এই মহাসড়কটির বরাদ্দ প্রদান করেন ও এবারেই এটি উদ্বোধনের ব্যাবস্থা করেন।

তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ১৮ টি পন্য আমদানি করা যায় না। এতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার রাজস্ব হারাচ্ছে। সকল সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে যেসব পন্য আমদানি করা যায় এরকম পন্য আমদানি করতে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

একদিনের সাংগঠনিক সফরে এসে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে তিনি এসব কথা বলেন।

বিকালে পাটগ্রাম টি.এন স্কুল এন্ড কলেজ মাঠে সংবাদ সম্মেলন শেষে, টিএন স্কুল মাঠে এবি পার্টির নেতা এরশাদ হোসেন সাজুর স্মরণ সভায় আলোচনা সভায় যোগদান এবি পার্টির জেনারেল সেক্রেটারি

ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন,ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশকে সিঙ্গাপুর মালয়েশিয়া ও দ: কোরিয়ার মত দেশ এগিয়ে যাওয়া সম্ভব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park