1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দাবি আদায়ে ঐক্যবদ্ধ ব্যবসায়ীরা, দাউদকান্দিতে ইসলামী ব্যাংক ব্যবসায়ী সমাজের মানববন্ধন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

দাবি আদায়ে ঐক্যবদ্ধ ব্যবসায়ীরা, দাউদকান্দিতে ইসলামী ব্যাংক ব্যবসায়ী সমাজের মানববন্ধন।

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৪৫ বার পঠিত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা:

দাউদকান্দিতে ইসলামী ব্যাংক ব্যবসায়ী সমাজের উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ২ জুন (মঙ্গলবার) সকাল ১১টায় দাউদকান্দি পৌরসভা বাজার ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং বিভিন্ন দাবি আদায়ে আয়োজিত এই মানববন্ধনে এলাকার ব্যবসায়ী সমাজের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে।মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের অন্যতম শীর্ষ বিনিয়োগকারী ও বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল মিয়াজী, রেজাউল হক সরকার,আবু বকর সিদ্দিক এবং ইসমাঈল হোসেন তালুকদার। বক্তারা তাদের বক্তব্যে ব্যবসায়ী ও ব্যাংকের পারস্পরিক আস্থা ও সহযোগিতার পরিবেশ বজায় রাখার ওপর জোর দেন।সমগ্র মানববন্ধন কর্মসূচিটি সঞ্চালনা ও পরিচালনা করেন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নাসির উদ্দিন আহমেদ। মানববন্ধন শেষে ব্যবসায়ী নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তাদের দাবিদাওয়া দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান এবং এস.আলম নামক রাঘববোয়ালদের হাতে ব্যাংকে আমরা ছেড়ে দিতে পারি না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park