1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দাউদকান্দি বিএনপি নেতার আকস্মিক অসুস্থতা, ঢাকায় নেওয়া হচ্ছে—দোয়া কামনা নেতাকর্মীদের। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

দাউদকান্দি বিএনপি নেতার আকস্মিক অসুস্থতা, ঢাকায় নেওয়া হচ্ছে—দোয়া কামনা নেতাকর্মীদের।

দাউদকান্দি, কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৯৭ বার পঠিত

দাউদকান্দি, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

দলের দায়িত্বশীল এ নেতার অসুস্থতার খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা তার দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দোয়া প্রার্থনা করছেন।
রাজনীতির মাঠে দীর্ঘদিন সক্রিয় থাকা এই নেতার সুস্থতা কামনায় দলীয় মহলসহ সর্বস্তরের মানুষের মধ্যে এক ধরনের আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই বলেছেন, জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ এ নেতার দ্রুত সুস্থ হয়ে আবারও মানুষের মাঝে ফিরে আসা সময়ের দাবি।

ইসলামী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাই মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছেন—তিনি যেন খন্দকার বিল্লাল হোসেন সুমনকে দ্রুত শিফা দান করেন এবং তার পরিবারের প্রতি ধৈর্য দান করেন।
“আল্লাহুম্মা ইশফিহি শিফাআন কামিলা”—হে আল্লাহ, আপনি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park