1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
থানা সংলগ্ন এলাকায় জেলা প্রশাসকের অভিযানে ২১ লক্ষ টাকার চোলাই মদ ও চোলাই মদ তৈরির কাঁচামাল জব্দ  - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

থানা সংলগ্ন এলাকায় জেলা প্রশাসকের অভিযানে ২১ লক্ষ টাকার চোলাই মদ ও চোলাই মদ তৈরির কাঁচামাল জব্দ 

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৮৬ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর থানা সংলগ্ন এলাকায় বাড়ির আঙিনায় ও ঘরের ভেতরে সুকৌশলে চোলাই মদ তৈরির কাঁচামাল মজুত ও চোলাই মদ তৈরি করে দিনকে দিন ব্যাবসা করে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পাহান পট্টি আদিবাসী এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসক রফিকুল ইসলাম। পাহান পট্টি আদিবাসী এলাকার কয়েকটি বাড়িতে অভিযানে চালিয়ে চোলাই মদ তৈরির কাঁচামাল, প্রস্তুতকৃত চোলাই মদ, বোতলজাত চোলাই মদ ও চিরোজপাতার গুঁড়াসহ প্রায় ২১ লক্ষ টাকার মালামাল জব্দ করেন ।

শনিবার (১২ এপ্রিল) আনুমানিক রাত সাড়ে ৮ ঘটিকায় দিনাজপুর জেলার বিরামপুর পৌরশহরের ২ নং ওয়ার্ডের পাহান পট্টি আদিবাসী এলাকায় জেলা প্রশাসক রফিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে পাহান পট্টি আদিবাসী পাড়ার কয়েকটি বাড়ি থেকে জব্দকৃত মালামাল চোলাই মদ তৈরির কাঁচামাল ৪০ বস্তা যার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা,প্রস্তুতকৃত চোলাই মদ ২২ লিটার যার আনুমানিক মূল্য ৮ হাজার ৮০০ টাকা, বোতলজাত চোলাই মদ ২৫ পিস যার আনুমানিক মূল্য ২ হাজার ৫০০ টাকাসহ চিরোজপাতার গুঁড়া ৪০ কেজি যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। জব্দকৃত মালামাল সমূহের আনুমানিক মূল্য প্রায় ২১ লক্ষ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সময়ে জেলা প্রশাসক রফিকুল ইসলাম এর সাথে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হকসহ সঙ্গীয় ফোর্স।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন এর উপস্থিতিতে বিরামপুর পলিপ্রয়াগপুর ইউনিয়নের মোন্নাপাড়া ব্রিজের নিচে ছোট যমুনা নদীর পানিতে জব্দকৃত মালামাল সমূহ  বস্তা থেকে ঢেলে ফেলে দিয়ে ধ্বংস করা হয়।

এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন , মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।উক্ত থানা সংলগ্ন পাহান পট্টি আদিবাসী এলাকায় এর একমাস আগেও অভিযান পরিচালনা করে চোলাই মদ জব্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park